বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৪

বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (সকাল) স্থানীয়রা ভুট্টা ক্ষেতের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি লালমনিরহাট সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন,
“বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রাম থেকে একজন অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top