রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

কাশিয়ানীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৮:৩১

কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল । ছবি: নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ রমজান) উপজেলার সাজাইল ১১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শাখা কমিটির শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি মো. জিয়াউর রহমান সাধারণ সম্পাদক মনিরুল হক চৌধুরীর আমন্ত্রণে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলায় কর্মরত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ ইফতারে অংশ নেন।

সময় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. নাসিবুর রহমান ইব্রাহিম মুন্সি উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ইফতার দোয়া মাহফিলটি সুন্দর সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top