এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলো পরিবার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৫:৩৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ভাগিনা ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য।
এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।