বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

তেঁতুল গাছের মগডালে বৃদ্ধা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৪:৪৮

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক বৃদ্ধাকে বাড়ির পাশের তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ মে) সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাজেদা বেগম (৬০) নামের ওই নারী স্থানীয় বাসিন্দা মো. আবু সাঈদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান সাজেদা বেগম। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান। এ সময় তাকে কখনো বসা, কখনো শোয়া অবস্থায় দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা যায়নি।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এনামুল হক জানান, পরে একপর্যায়ে ওই নারী হঠাৎ গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। এরপর দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিকভাবে অসুস্থ হতে পারেন।

ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top