বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৫:২১

ছবি: সংগৃহীত

পশ্চিম ইরানে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

বুধবার স্থানীয় সময় রাত ১২টা ২৩ মিনিটে কেরমানশাহ প্রদেশের গিলান-এ-গারব এলাকার কাছাকাছি এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ৯ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত এতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানকে ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৩ সালে বাম শহরে ঘটে যাওয়া ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যেখানে অন্তত ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়।

এছাড়া ২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগর তীরবর্তী হরমোজগান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি আহত হন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top