শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহ পর ফের বিয়ে করলেন হেফাজতের মহাসচিব

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ০৯:৩৫

ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নববধূ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে আমাতুর রহমান। কয়েক মাস আগে তার স্বামীর মৃত্যু হয়। আগের সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মাওলানা সাজিদুর রহমানের বয়স ৬২ বছর। তার প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রথম সংসারে তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বিয়ের অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেম ও দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

উপস্থিতদের মধ্যে ছিলেন ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশীদুল ইসলাম এবং কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হাসানসহ স্থানীয় আলেম সমাজের কয়েকজন সদস্য।

মাওলানা সাজিদুর রহমান বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top