মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

দেশে সোনার দাম বেড়েছে, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা বৃদ্ধি

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম ৩ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ মিনিট থেকে কার্যকর হবে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গতকাল এক দিনে তিন দফায় সোনার দাম কমানো হয়েছিল। প্রথমে ১ হাজার ৯২৫ টাকা, দ্বিতীয় দফায় ৬ হাজার ৫৯০ টাকা এবং তৃতীয় দফায় ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়েছিল। একদিনে মোট ১৩ হাজার ৯৩৯ টাকা কমানো হয়েছিল। এরপর আজ আবার দাম বৃদ্ধি করা হলো।

নতুন দর অনুযায়ী অন্যান্য ক্যারেটের সোনার দামও বৃদ্ধি পেয়েছে, ২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ১৯১ টাকা বৃদ্ধি, নতুন দাম ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা,  ১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি, নতুন দাম ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা বৃদ্ধি, নতুন দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা ।

এর আগে গতকাল বিকেল ৩:৪৫ মিনিট থেকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির দামও কমানো হয়েছিল।

সোনার দাম বৃদ্ধির পাশাপাশি রুপার দাম কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা,  ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা,  সনাতন পদ্ধতি রুপা: প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top