মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি আজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৪

সংগৃহীত

ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে রিট দায়ের করেছেন এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম।

রিটে কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন করা হয়েছে। মামলাটি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে ৮২ নম্বর ক্রমিকে রয়েছে। আইনজীবী জহিরুল ইসলাম মূসা বলেন, কাইয়ুম ভানুয়াতু দেশের নাগরিক হলেও এই তথ্য হলফনামায় গোপন করেছেন, যা পরবর্তীতে প্রকাশ পেয়েছে।

ঢাকা-১১ আসনটি গুলশান ও সবুজবাগ এলাকার ১১টি ওয়ার্ডের মধ্যে গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে গত ৩ জানুয়ারি এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। রিট শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top