আজ দেশে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে যে দামে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬
দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। নতুন দর কার্যকর হয়েছে সোমবার সকাল ১০টা থেকে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বর্তমান স্বর্ণের দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম):
২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি কমবেশি হতে পারে।
এর আগে ২১ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত ৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ২০ দফা বৃদ্ধি এবং ১২ দফা হ্রাস করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়।
রুপার দাম অপরিবর্তিত:
স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারদর অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি- ২২ ক্যারেট: ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট: ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট: ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতি: ৪ হাজার ৮২ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত ১৮ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ১১ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দর সমন্বয় করা হয়েছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।