বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

আবারও বাড়ল সোনার দাম, অপরিবর্তিত রুপার দাম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৯ ফেব্রুয়ারি) সর্বশেষ সমন্বয় করে নতুন মূল্য ঘোষণা করে, যা বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রতি ভরিতে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। এতে প্রতি ভরিতে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা।১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকার-নির্ধারিত ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে কিছু ভিন্নতা থাকতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ২৮ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বৃদ্ধি এবং ১০ বার হ্রাস। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল।

অন্যদিকে, সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছরে রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে, এর মধ্যে ১০ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top