রোজায় ট্রাকে করে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে ট্রাকসেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারগুলোর কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে বিশেষ ব্যবস্থায় ট্রাকসেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি দামে পণ্য পৌঁছে দেওয়া হবে।
রমজানে টিসিবির নিয়মিত পণ্য- ভোজ্যতেল, ডাল ও চিনি- এর সঙ্গে অতিরিক্ত হিসেবে ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। তবে ট্রাকসেলের আওতায় পণ্যের নির্ধারিত পরিমাণ ও মূল্য তালিকা পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।