টানা বাড়তির পর ভরিতে কমল ৯,২১৪ টাকা

আজকের স্বর্ণের দাম: ৪ মার্চ ২০২৬

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১১:৪২

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে উত্তেজনার মধ্যেই দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। টানা ছয় দফা দাম বাড়ানোর পর ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ (বুধবার) সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
গত শনিবারের পর সোমবারও বাড়ানো হয় দাম। ফলে একপর্যায়ে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি দাঁড়ায় ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।

গত সপ্তাহে দুই দফায় মোট ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। এবার এক দফায় কমল ৯ হাজার টাকার বেশি।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে। দাম বেড়েছে: ২৪ দফা, কমেছে: ১৩ দফা

স্বর্ণের বাজারে এ ওঠানামা নিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top