সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রবাসী আয় বাড়লো ২০ শতাংশ, দেশে প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৮

প্রবাসী আয় বাড়লো ২০ শতাংশ, দেশে প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত।  ছবি: সংগৃহীত

দেশে প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ফেব্রুয়ারির প্রথম ২১ দিনে এবং ২০২৫-২৬ অর্থবছরের চলমান সময়ে রেমিট্যান্স আহরণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২,৩০৮ মিলিয়ন মার্কিন ডলার।

গত বছরের একই সময়ে (১-২১ ফেব্রুয়ারি ২০২৫) প্রবাসী আয় ছিল ১,৯১৩ মিলিয়ন মার্কিন ডলার। ফলে, চলতি বছরের প্রবাসী আয় বেড়েছে প্রায় ২০.৬ শতাংশ। বিশেষ করে ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনে দেশে এসেছে ১৮২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় হয়েছে ২১,৭৪১ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৫) এই পরিমাণ ছিল ১৭,৮৭৫ মিলিয়ন মার্কিন ডলার। এর ফলে, চলতি অর্থবছরের এ সময় পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২১.৬ শতাংশ।

বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা অব্যাহত রাখা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের কারণে দেশে প্রবাসী আয় প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।

সূত্র: বাসস



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top