শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

দাম কমেছে স্বর্ণ ও রুপার, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৯:৫০

ছবি: সংগৃহীত

টানা দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে তিন হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন এ দাম আজ সকাল দশটা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ মানের সোনার দাম দুই লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। এছাড়া ২১ মানের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ মানের প্রতি ভরি দুই লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।

সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ মানের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৩৫৭ টাকা।

এছাড়া ২১ মানের প্রতি ভরি রুপার দাম ছয় হাজার ৬৫ টাকা, ১৮ মানের প্রতি ভরি পাঁচ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৯০৭ টাকা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top