আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ০৯:৪১
দেশের বাজারে আজ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। সর্বশেষ গত বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম সমন্বয় করে প্রতি ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করে।
সে অনুযায়ী বর্তমানে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। শনিবারও দেশের বাজারে এই দামেই সোনা বিক্রি হচ্ছে।
সমিতির এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী প্রতি ভরি সোনার মূল্য হলো-
২২ ক্যারেট: ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।