বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১০:১৫
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষ থেকে ডিজেল সরবরাহের একটি অনুরোধ পেয়েছে ভারত। বিষয়টি বর্তমানে বিবেচনা করছে দেশটির সরকার।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশকে ডিজেল সরবরাহের আগে ভারত নিজেদের মজুত ও প্রাপ্যতা এবং তেল শোধনাগারগুলোর পরিশোধন সক্ষমতার বিষয়টি খতিয়ে দেখবে। দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সক্ষমতা নিশ্চিত করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ আরও কয়েকটি দেশ থেকেও পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ পেয়েছে ভারত। এসব দেশের আবেদনও পর্যায়ক্রমে পরীক্ষা করে দেখা হচ্ছে।
এর আগে বুধবার জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায় বাংলাদেশ সরকার।
সূত্র: রয়টার্স
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।