পুলিশের উপস্থিতিতে বন্ধ হলো ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:২৮
মগবাজারের বিশাল সেন্টারে কম দামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম বন্ধ করে দেন পাশের কয়েকজন দোকানদার।
ঈদুল ফিতরের একদিন আগে, ২০ মার্চ, ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পাশের দোকান ‘প্রিন্স’-এর মালিক মাইকেলসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীন অভিযোগ করেন, পুলিশ সহযোগিতায় পাশের দোকানদার মাইকেল তার শো-রুম বন্ধ করে দেয়।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে মগবাজারে বন্ধ হওয়া শো-রুমের সামনে সংবাদ সম্মেলনে নবীন বলেন, পার্শ্ববর্তী দোকানদার মাইকেল প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে প্রভাব খাটান। ঘটনার সময় হাতিরঝিল থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো, পুলিশের উপস্থিতিতে দোকান বন্ধ করা হয়।
এনামুল হাসান আরও জানান, ঘটনার পর থেকে একাধিক মোবাইল নাম্বার থেকে তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। ব্যবসা করতে গিয়ে জীবন দিতে চান না বলে তিনি সতর্ক করেন এবং সমস্যা সমাধান না হলে ব্যবসা বন্ধ করার হুঁশিয়ারিও দেন।
হাতিরঝিল থানায় যোগাযোগের চেষ্টা করেও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মর্তুজা পাওয়া যায়নি। পরে ওসির সরকারি মোবাইল নম্বরে কল করলে তদন্ত পরিদর্শক জানান, ওসি ছুটিতে রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, কারও দোকান বন্ধ বা খোলা পুলিশ কাজ নয়। পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে দায়িত্বশীলদের কাছে জানালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।