বাণিজ্যের আড়ালে হাজার হাজার কোটি টাকা বিদেশে

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:০৯

ছবি: সংগৃহীত

বিগত সরকারের সময়ে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত ১০ বছরে দেশ থেকে প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে।

সারজিস আলমের ভাষ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে মোট ৬ হাজার ৮৩০ কোটি মার্কিন ডলার পাচার করা হয়, যা বর্তমান বিনিময় হারে প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকার সমান।

পাচার হওয়া অর্থের পরিমাণ বোঝাতে তিনি দেশের বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর উদাহরণ দেন। তার দাবি, এই অর্থ দিয়ে দেশে অন্তত ২৫টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল।

এ সময় তিনি সাবেক সরকারের কড়া সমালোচনা করে বলেন, ওই সময় লুটপাট ও অর্থ পাচার ছিল নিয়মিত ঘটনা। তার ভাষায়, “এভাবেই চলেছে শেখ হাসিনার লুটপাটের আমল।”

এদিকে সারজিস আলমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top