সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ, খাদ্যে কিছুটা স্বস্তি

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৯

ছবি: সংগৃহীত

গত মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে কিছুটা স্বস্তি ফিরেছে। একই সঙ্গে খাদ্য মূল্যস্ফীতিও হ্রাস পেয়েছে, তবে বেড়েছে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি।

রোববার (৫ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে। এর আগের মাস ফেব্রুয়ারিতে যা ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।

খাদ্য খাতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ০৬ শতাংশ কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে চাপ কিছুটা বেড়েছে। ফেব্রুয়ারিতে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০১ শতাংশ, যা মার্চে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৯ শতাংশে।

গ্রামাঞ্চলে মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৮ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ০২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৮ শতাংশ।

শহরাঞ্চলেও মূল্যস্ফীতি কমেছে। মার্চে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৮ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৬২ শতাংশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top