সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

আইপিএল ছেড়ে রাজনীতি ফিরলেন প্যাট কামিন্স, চোটের স্ক্যানে অস্ট্রেলিয়ায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১০:২৫

ছবি: সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) মাঝপথেই হঠাৎ দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার Pat Cummins। পিঠের চোটের সর্বশেষ অবস্থা নির্ণয়ের জন্য স্ক্যান করাতে ভারত থেকে অস্ট্রেলিয়ায় গেছেন তিনি।

জানা গেছে, স্ক্যানের সময়সূচি আগেই নির্ধারণ করে রেখেছিল Cricket Australia। সেই পরিকল্পনা অনুযায়ীই দেশে ফিরে গেছেন এই ডানহাতি পেসার।

গত বছরের জুলাইয়ে পিঠে চোট পান কামিন্স। এরপর ডিসেম্বরে The Ashes সিরিজে খেললেও চোট পুরোপুরি সেরে ওঠেনি। ইনজুরির পর থেকে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি।

পুরোপুরি ফিট না হয়েও আইপিএলে Sunrisers Hyderabad দলে যোগ দেন দলটির অধিনায়ক কামিন্স। তবে চোটের কারণে এখনো মাঠে নামা হয়নি তার। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন Ishan Kishan

চোটের অবস্থা নিশ্চিত করতে শেষবারের মতো স্ক্যান করানোর উদ্দেশ্যেই অস্ট্রেলিয়ায় গেছেন কামিন্স। আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ESPNcricinfo জানিয়েছে, স্ক্যানটি আগেই নির্ধারিত ছিল এবং তা ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

সবকিছু ঠিক থাকলে এবং চিকিৎসকদের ছাড়পত্র পেলে আগামী ১৭ এপ্রিল আবারও হায়দরাবাদ দলে যোগ দিতে পারেন এই অজি অধিনায়ক।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top