শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

আবার কমল সোনার দাম, যে দামে বিক্রি হচ্ছে আজ

অর্থনীতি ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১১:৩৫

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমে যাওয়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। এ দাম বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

নতুন দামে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে-
২২ ক্যারেট: ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৩৯৬ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা

এর আগে একই দিন সকালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফায় দাম বেড়েছে এবং ১৯ দফায় কমানো হয়েছে।

এছাড়া গত বছরে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top