সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্যান্ডি সাহার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৬
কয়েক দিন আগে ভারতীয় বাংলা সিনেমা ও টিভি সিরিয়ালের অভিনেতা সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে এক শিশুশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রকাশ্যে আসার পর সায়ক ক্ষমা চেয়েছিলেন। এবার টলিউড অভিনেতা ও ইউটিউবার স্যান্ডি সাহা একই ধরনের অভিযোগ তুলে সামনের আসেন।
ভারতীয় গণমাধ্যমে স্যান্ডি বলেন, তিনি আগে সায়কের সঙ্গে বন্ধু ছিলেন, কিন্তু সায়কের আচরণ কখনো সমর্থন করেননি। “একবার আমি তাকে ব্লক করেছিলাম এবং এর পরে আবারও ব্লক হয়েছে,” তিনি বলেন।
স্যান্ডি সাহা অভিযোগ করেন, “৩-৪ বছর আগে একটি ভিডিও শুটিং করতে গিয়ে সায়কের বাড়িতে গিয়েছিলাম। শুটিং শেষে তিনি আমাকে যৌন হেনস্তা করেছিলেন। সেই ঘটনার পর আমি তাকে ব্লক করেছিলাম। এত বছর পরে আমি সত্যিটা প্রকাশ করছি, কারণ ঘটনাটি আমার মনে গভীর ট্রমা তৈরি করেছে। সায়ক পরে আমাকে ক্ষমাও চেয়েছে।”
তিনি আরও বলেন, “তৎকালীন সময়ে আমি নেশার প্রভাবে সঠিকভাবে ব্যবস্থা নিতে পারিনি। এছাড়া সায়কের পরিচিতি এবং তার ‘গুড ইমেজ’ মানুষকে আমাকে বিশ্বাস করতে বাধ্য করত না। তাই এখনই এই ঘটনা সামনে আনা প্রয়োজন।”
আইনি পদক্ষেপের বিষয়ে স্যান্ডি জানান, “পুরো আধঘণ্টা ধরে আমাকে অত্যাচার করা হয়েছিল। আমি এখন এই ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। নেশার ঘোরে এটি ঘটলেও, ট্রমা এখনও আমাকে তাড়া করে বেড়ায়।”
ঘটনাটি নতুনভাবে প্রকাশ হওয়ায় টলিউড ও সোশ্যাল মিডিয়ায় এটি এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।