বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: জামিন পেলেন বঙ্গভবনের সেই প্রোগ্রামার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (পুরানো টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়ে নারীবিদ্বেষী পোস্ট ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমের জামিন মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জুনাইদ এই জামিনের আদেশ দেন।

এর আগে ৩১ জানুয়ারি রাতে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীবিদ্বেষী একটি পোস্ট ভাইরাল হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।

ডিবি পুলিশ ৩ ফেব্রুয়ারি রাতে ছরওয়ার আলমকে আটক করে এবং পরে তাকে আদালতে তোলা হয়। পুলিশের দাবি, এই পোস্টটি হ্যাকিংয়ের মাধ্যমে ছড়ানো হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top