প্রথম প্রেমের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না:সাদিয়া আয়মান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৬
ছোট পর্দার মিষ্টি হাসির অভিনেত্রী সাদিয়া আয়মান অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন। বিশ্ব ভালোবাসা দিবসে এক সাক্ষাৎকারে তিনি তার প্রথম প্রেম ও ব্যক্তিগত দর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন।
উচ্চ মাধ্যমিক পড়ার সময় প্রথম প্রেমে জড়িয়েছিলেন সাদিয়া। তবে সেই অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। তিনি বলেন, “প্রথম প্রেমের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। ভালো থাকলে আজকে আমার তার সঙ্গে থাকার কথা।”
অতীতকে আঁকড়ে ধরে রাখার বিশ্বাসী নন তিনি। সাদিয়ার কথায়, “যে মানুষ একবার হারিয়ে যায়, তাকে আমি কখনও মনে রাখি না। আমি একটু ইমোশনাল মানুষ কিন্তু শক্ত।” নাটক বা সিনেমার প্রেমের অনুভূতি যতই অন্যরকম হোক, বাস্তব জীবনের হারানো প্রেম নিয়ে তার কোনো নস্টালজিয়া নেই।
নতুন বছরে তিনটি নাটকের কাজ শেষ করেছেন, যা ঈদুল ফিতরে মুক্তি পাবে। ভালোবাসা দিবসে নতুন কোনো কাজ না হলেও পুরোনো কাজ সম্প্রচার হতে পারে। বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন, যা তার জন্য ‘সবচেয়ে বড় খবর’ বলে মনে করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।