তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’, ১০০ পর্ব প্রচারে জনপ্রিয়তা চূড়ান্ত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৭
আরটিভিতে সম্প্রচারিত তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’ এর ১০০ পর্ব দর্শকদের সামনে এসেছে। ২৫০ পর্বের ধারাবাহিকটি প্রতি সোমবার থেকে বুধবার রাত ৮:১৫ টায় প্রচার হচ্ছে। গত পহেলা আগস্ট থেকে সম্প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি গ্রাম ও শহরের দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ধারাবাহিকটির মূল চরিত্র মোস্তফা কারায়েল, একজন নীতিবান পুলিশ কর্মকর্তা। ধারাবাহিকটিতে মোস্তফার একমাত্র ছেলে এবং বাবার সঙ্গে তার সম্পর্কের গল্প কেন্দ্রীয়। একবার চোরাচালানকারীদের ধরা দিতে গিয়ে মোস্তাফা মিথ্যা অভিযোগে বরখাস্ত হন এবং এক বছরের কারাবাস ভোগ করেন। এই সময় তার ছেলের দায়িত্ব নেন তার শ্বশুর।
ধারাবাহিকটিতে মোস্তফার সঙ্গে পরিচয় হয় সুন্দরী ডাক্তার আইসেগুল-এর, ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম গড়ে ওঠে। পরবর্তীতে মোস্তফা জানতে পারেন আইসেগুল শহরের বড় গডফাদার বাহরির মেয়ে। বাবার-ছেলের গল্প, প্রেম এবং বিপদ—এই থ্রিল এবং রোমান্টিক উপাদান ধারাবাহিকটিকে দর্শকদের মধ্যে আরও আকর্ষণীয় করেছে।
মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার প্রমুখ। সিরিয়ালটি আইএমডিবি রেটিং ৮.২/১০ অর্জন করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।