আলভীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছেন প্রতিবেশী রিমু রোজা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৫:২৪
অভিনেতা যাহের আলভীর বিতর্কিত স্ট্যাটাসের পর এবার মোড় ঘুরিয়ে দিয়েছেন তারই প্রতিবেশী রিমু রোজা খন্দকার। শনিবার সকাল ১১টা ৭ মিনিটে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে আলভীকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি পোস্ট করেছেন। এই পোস্টে তিনি আলভী ও অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আরা তিথির বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর এবং গুরুতর অভিযোগ তুলে ধরেছেন।
মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা রিমু দীর্ঘ পোস্টে দাবি করেছেন যে, তিনি আলভী ও ইকরার পারিবারিক জীবন নিকট থেকে দেখেছেন। তিনি বলেছেন, আলভী অসুস্থ থাকা অবস্থায় ইকরা কীভাবে তার সেবা করেছিলেন, সেটিও তিনি নিজের চোখে দেখেছেন। পোস্টে রিমু প্রশ্ন তুলেছেন, ইকরার অন্য কাউকে বিয়ে করার পরও আলভী কেন তাকে পুনরায় গ্রহণ করেছিলেন।
রিমু আরও অভিযোগ করেছেন, ইকরার বিরুদ্ধে ওঠা মদ্যপান ও নেশার অভিযোগের জবাবে আলভীর নিজেও জুয়া ও নারীতে আসক্তির ইঙ্গিত রয়েছে। তিনি জানিয়েছেন, তিনি আলভী ও তিথিকে পুবাইল, তিনশ ফিট, মাওয়াসহ বিভিন্ন জায়গায় একসাথে দেখেছেন এবং তিথি নিজের মত করে এসব সম্পর্ক উপভোগ করেছেন। এছাড়া রিমু দাবি করেছেন, সাহিল রনি নামের এক ক্যামেরাম্যান তিথির প্রেমে পড়ে তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন এবং পরে তিথিকে বিয়ে করে তাকেও ডিভোর্স দিয়েছেন।
রিমু তিথির পরিবারের বিরুদ্ধে গুরুতর নৈতিক স্খলনের অভিযোগ এনেছেন। তিনি তিথির বাবার বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব এবং মায়ের অন্য সম্পর্কের বিষয়ও উল্লেখ করেছেন। এছাড়া আলভীর জন্মদিনে ইকরা তিথিকে বাধ্য হয়ে দাওয়াত দিয়েছিলেন, কারণ ইকরার ভয় ছিল না দিলে তাঁর সংসার ভেঙে যেতে পারে।
পোস্টে রিমু উল্লেখ করেছেন, আলভী ইকরাকে সময় না দেওয়ার কারণে হয়তো তার ছেলে বন্ধু থাকতে পারে। তিনি এও বলেছেন, ইকরার মৃত্যুর পর আলভী ও তিথির ভাইরাল হওয়া এবং ফলোয়ার বাড়ার বিষয় মানেই সব মিথ্যা সত্য হয়ে যায় না। পোস্টের শেষ অংশে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট টেনে আশঙ্কা প্রকাশ করেছেন যে তিথির পরিবার ক্ষমতার অপব্যবহার করে তার বা অন্য কারও ক্ষতি করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।