শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৫:৫৮

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছাকাছি উপসাগরীয় এলাকায় মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ‘প্রিমা’ নামের ওই ট্যাংকারটি তাদের নৌবাহিনীর দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করছিল। পরে ড্রোন ব্যবহার করে ট্যাংকারটিতে হামলা চালানো হয়।

ইরানের তাসনিম সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম ভঙ্গ করা ওই ট্যাংকারের বিরুদ্ধে আজ সকালে এই হামলার ঘটনা ঘটে।

জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যভিত্তিক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘প্রিমা’ একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার, যা মাল্টার পতাকা নিয়ে সমুদ্রপথে চলাচল করছিল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top