সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

নারী দিবসে সমাজের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৯:৪৮

সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজে নারীদের প্রতি প্রচলিত নানা প্রশ্ন ও বিচার-বিশ্লেষণের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

রোববার (৮ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত, পোশাক এবং জীবনযাপন নিয়ে সমাজের অযাচিত মন্তব্য ও জবাবদিহি চাওয়ার প্রবণতার সমালোচনা করেন।

পোস্টে ফারিয়া লেখেন, একজন নারী কী করল, কেন করল, কী পোশাক পরল বা কেন এমন সিদ্ধান্ত নিল—এসব বিষয় নিয়ে প্রশ্ন তোলার প্রবণতা থেকে সমাজের বেরিয়ে আসা উচিত। তার মতে, নারীদের প্রতিটি পছন্দ বা সিদ্ধান্তের জন্য সব সময় ব্যাখ্যা দিতে হবে—এমন ধারণা সঠিক নয়।

তিনি আরও বলেন, নারীরাও মানুষ। তাদেরও স্বপ্ন, মতামত এবং নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে।

আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ কোনো উদযাপনের চেয়ে নারীদের ব্যক্তিগত স্বাধীনতা ও স্বাতন্ত্র্যকে সম্মান করার আহ্বান জানান এই অভিনেত্রী। তার ভাষায়, নারীদের শুধু শান্তিতে নিজের মতো করে বাঁচতে দেওয়াই হবে সবচেয়ে বড় সম্মান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top