বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৯:৩৪

সংগৃহীত

বলিউড অভিনেত্রী লারা দত্ত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে বর্তমানে দুবাইতে আটকা পড়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন স্বামী, ভারতের প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি এবং তাদের কন্যা।

লারা দত্ত সম্প্রতি তার ইনস্টাগ্রাম ভিডিও বার্তায় জানান, একটি ব্র্যান্ডের কাজের জন্য দুবাই গিয়েছিলেন এবং তিন বছর ধরে শহরটি তার কাছে নিজের বাড়ির মতো। তবে হঠাৎ ইসরায়েল-ইরান সংঘাত শুরু হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। তিনি বলেন, “মাথার ওপর দিয়ে অনেক ফাইটার জেট উড়ছে, অনেক জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। জানালা ও দরজা কেঁপে ওঠে, দিনগুলো খুবই ভীতিকর। তবে নিজেকে সম্পূর্ণ অনিরাপদ মনে হয় না।”

লারা দত্ত ইউএই সরকারের প্রশংসা করেছেন। তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদের নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমরা গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে দেখাশোনা পাচ্ছি।”

বর্তমানে লারা দত্ত ও তার পরিবার ভারতে ফেরার ফ্লাইট খুঁজছেন, তবে এখনও কোনো ফ্লাইট পাওয়া যায়নি। তিনি আবেগঘন কণ্ঠে জানান, “আমরা মুম্বাই ফিরে যাওয়ার চেষ্টা করছি। আমাদের মেয়েকে ভয় হচ্ছে, আমরা সবাই নার্ভাস।”

মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পরে বৃদ্ধি পেয়েছে। ইরান পাল্টা জবাবে ইসরায়েলসহ মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার প্রভাব সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েতসহ উপসাগরীয় দেশে দেখা যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top