অস্কারের ৯৮তম আসরে পুরস্কার পেলেন যারা
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৩:০৫
বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান অস্কার বা একাডেমি পুরস্কারের ৯৮তম আসর যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের এই বিখ্যাত স্থানে বিশ্ব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
উপস্থাপক হিসেবে মঞ্চে ছিলেন জনপ্রিয় কমেডিয়ান ও টেলিভিশন ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন, যিনি একে একে বিজয়ীদের নাম ঘোষণা করেন। লাল গালিচায় হাজিরি দেন বিশ্বখ্যাত অভিনেতা ও অভিনেত্রী, নির্মাতা ও চলচ্চিত্রকর্মীরা।
৯৮তম অস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও অভিনেত্রীসহ অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে। বিশ্বজুড়ে কোটি দর্শক টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আয়োজন সরাসরি উপভোগ করছেন।
এক নজরে জেনে নেয়া যাক, উল্লেখযোগ্য বিভাগে কাদের হাতে উঠলো এবারের পুরস্কারঃ
সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)
সেরা অভিনেত্রী: জেসি বাকলি
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন
সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা মেকাপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেস্টাইন
সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেস্টাইন
সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)
সেরা মৌলিক সংগীত: সিনার্স
সেরা সাউন্ড: এফ১
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।