লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ‘হার্মিস ৪৫০জেড’ ড্রোন ভূপাতিত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ২০:৩৯
দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসরায়েলের ‘হার্মিস ৪৫০জেড’ মডেলের ড্রোনটি নাবাতিয়েহ অঞ্চলে লক্ষ্যভেদ করে ভূপাতিত করা হয়।
এদিকে, বুধবার (২৯ এপ্রিল) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এর আগে মঙ্গলবার মাজদাল জউন শহরে ইসরায়েলের টানা দুটি হামলায় অন্তত পাঁচজন নিহত হন। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। নিহতদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী ও একজন লেবাননের সেনাসদস্য রয়েছেন।
চলতি এপ্রিলের মাঝামাঝি ঘোষিত যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েল ধারাবাহিকভাবে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৫৩৪ জন নিহত এবং ৭ হাজার ৮৬৩ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।