বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

গোপনে প্রেমিকার সঙ্গে বাগদান সেরেছেন আমির খান!

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:০৯

ছবি: সংগৃহীত

বলিউডের সুপরিচিত অভিনেতা আমির খান ও তার প্রেমিকা গৌরী স্প্র‍্যাটের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তারা মুম্বাইয়ের এক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে গৌরীর আঙুলে দেখা যায় এক দুর্মূল্য হীরার আংটি, যা দেখে বাগদানের আভাস পাওয়া যাচ্ছে।

তবে এই বিষয়ে আমির বা গৌরী কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে বাগদানের সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। তবুও গৌরীর আঙুলের বিশেষ হীরার আংটিটি এই দীর্ঘ সময় ধরে চলা গুঞ্জনকে অনেকাংশে সিলমোহর দিয়েছে।

আংটিটি তৈরি করা হয়েছে বিরল রত্ন এবং ব্রাজিলীয় হীরার সংমিশ্রণে। এতে নীল রত্নও ব্যবহার করা হয়েছে এবং তৈরি করতে লেগেছে এক হাজার ঘণ্টা। কুইন নামের একটি প্রতিষ্ঠান এই বিশেষ গয়না তৈরি করেছে। আগামী মাসে আংটিটি বাজারে আনা হবে, তবে প্রেমিকার জন্য এটি আগেই উপহার দিয়েছেন আমির খান। অনুমান করা হচ্ছে, এই আংটিটির মূল্য কয়েক কোটি রূপি হতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top