বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ঈদে গান গেয়ে দর্শক মাতাবে আঁখি আলমগীর ও তাসনিম আনিকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৮:৩১

সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দে দর্শকদের জন্য অনন্য এক আয়োজন নিয়ে এসেছে বৈশাখী টেলিভিশন। ঈদের সাত দিন ধরে প্রতিদিন সকাল ১১টায় সম্প্রচারিত হবে ‘গানে গানে ঈদ আনন্দ’ শিরোনামের বিশেষ সংগীতানুষ্ঠান।

লিটু সোলায়মানের প্রযোজনায় সাজানো এই অনুষ্ঠানে থাকছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মনমোহন পরিবেশনা। উপস্থিত থাকবেন আঁখি আলমগীর, রকস্টার তাসনিম আনিকা, সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবনী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী এবং ইসরাত জাহান জুঁই।

ঈদকে বিশেষভাবে স্মরণীয় করে তোলার জন্য ঈদের দিনে গান পরিবেশন করবেন আঁখি আলমগীর, আর ঈদের চতুর্থ দিনে দর্শকদের মন জুড়াবে তাসনিম আনিকা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান।

পরিচালক আঁখি আলমগীর বলেন, “বৈশাখী টেলিভিশন আমার পরিবারের মতো। এই আয়োজনের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। দর্শকদের ভালো লাগাই আমার পরিশ্রমের আসল পুরস্কার।”

অন্যদিকে, প্রথমবার বৈশাখী টেলিভিশনে পারফর্ম করা তাসনিম আনিকা জানালেন, “আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং দর্শকদের প্রতিক্রিয়াই আমার কাজের প্রকৃত মূল্যায়ন হবে।”

এই ঈদে ‘গানে গানে ঈদ আনন্দ’ অনুষ্ঠান দর্শকদের জন্য হবে এক হৃদয় ছুঁয়ে যাওয়ার সংগীতময় অভিজ্ঞতা।

 

 এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top