বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:৫২

সংগৃহীত

দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকার পর আবারও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। শোনা যাচ্ছে, একটি বড় বাজেটের দক্ষিণী সিনেমার মাধ্যমে তার এই প্রত্যাবর্তন হতে পারে।

টিনসেল টাউনের গুঞ্জন, ‘এএ২২Xএ৬’ নামের একটি কল্পবিজ্ঞান ঘরানার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাকে। একই সিনেমায় থাকতে পারেন দীপিকা পাড়ুকোন–সহ আরও কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী। তালিকায় রয়েছেন জাহ্নবী কাপুর, মৃণাল ঠাকুর এবং রাশমিকা মান্ডানা। বিশেষ করে, রাশমিকাকে এই ছবিতে ভিন্নধর্মী চরিত্রে দেখা যেতে পারে।

ছবিটি পরিচালনা করছেন অ্যাটলি, যিনি এর আগে জওয়ান পরিচালনা করে আলোচনায় আসেন। তেলুগু ভাষায় নির্মিত এই সিনেমায় নায়ক হিসেবে থাকতে পারেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে সবকিছু ঠিকঠাক হলে এটি হবে আনুশকার প্রথম তেলুগু সিনেমা। উল্লেখ্য, তাকে সর্বশেষ ২০১৮ সালে জিরো ছবিতে দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তনের খবরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top