হুথি গোষ্ঠীর হামলা, বিমানবন্দর থেকে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইসরাইল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৬:১৫
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি দাবি করেছে, ইসরায়েলের জাফা শহরের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে তারা ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার দায় স্বীকার করেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, বিমানবন্দরে একটি সন্দেহজনক প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্যাকেজ থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়ানোর আশঙ্কায় আতঙ্ক সৃষ্টি হয়, তবে দ্রুত সব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বিমানবন্দরে এখন পর্যবেক্ষণ চলছে, প্যাকেজের ভেতরের পদার্থ শনাক্ত ও সরানোর জন্য।
সূত্র: আল–জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।