সোনম কাপুর দ্বিতীয়বার মা হলেন, পরিবারে নতুন আনন্দ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৬:৪৭
বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বার মা হয়েছেন। গত ২৯ মার্চ তার কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্রসন্তান। প্রথম সন্তান জন্মের চার বছর পর আবার মা হওয়ায় তিনি ও তার স্বামী আনন্দ আহুজা আবেগে ভাসছেন।
সোনম সামাজিক মাধ্যমে সুখবরটি শেয়ার করে লিখেছেন, “সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি আর আনন্দ ২৯ মার্চ আবারও পুত্রসন্তানের মা-বাবা হলাম।”
নবজাতকের আগমনে পরিবারের আনন্দ দ্বিগুণ হয়েছে। বড় ছেলে বায়ু কাপুর আহুজাও তার ছোট ভাইকে পেয়ে খুশি। সোনম হাসপাতাল থেকে নবজাতককে বুকে জড়িয়ে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘অপরিসীম কৃতজ্ঞ’।
শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মী ও ভক্তরা, বিশেষ করে করিনা কাপুর খান, রিয়া কাপুর এবং হুমা কুরেশি, লাল হৃদয়ের ইমোজি দিয়ে পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।