শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

একাকীত্ব থেকে মুক্তি পেতে মদ্যপানে আসক্ত হয় আমির খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৩:৫০

সংগৃহীত

বলিউডে নিজস্ব ধারা আর ভিন্ন চিন্তার জন্য পরিচিত আমির খান। তবে সাফল্যের ঝলমলে আড়ালের পেছনে তার ব্যক্তিগত জীবনে ছিল গভীর উত্থান-পতনের গল্প।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম স্ত্রী রিনা দত্ত-র সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় এই অভিনেতাকে। রিনা দুই সন্তানকে নিয়ে আলাদা হয়ে গেলে চরম একাকীত্বে ভুগতে থাকেন আমির।

নিজের সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে আমির বলেন, তিনি আগে কখনও নিয়মিত মদ্যপান করতেন না। কিন্তু সংসার ভাঙার পর সবকিছু বদলে যায়। তিনি জানান, যে দিন রিনা সন্তানদের নিয়ে চলে যান, সেই রাতটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি।

একাকীত্ব আর মানসিক চাপ থেকে মুক্তি পেতে তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। আমিরের ভাষায়, প্রায় প্রতি রাতেই তিনি এক বোতল মদ শেষ করতেন। ধীরে ধীরে এটি তার জীবনের অংশ হয়ে ওঠে।

তবে সময়ের সঙ্গে বদল এসেছে। ব্যক্তিগত জীবনের সেই অন্ধকার অধ্যায় পেছনে ফেলে এখন নতুনভাবে জীবন শুরু করেছেন এই তারকা। বর্তমানে তিনি সম্পর্কে রয়েছেন গৌরী স্প্র্যান্ট-এর সঙ্গে। ইতোমধ্যে তাকে সবার সঙ্গে পরিচয় করিয়েও দিয়েছেন আমির।

গুঞ্জন রয়েছে, খুব শিগগিরই তারা বাগদান সম্পন্ন করতে পারেন। সব মিলিয়ে, জীবনের কঠিন সময় পেরিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top