শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন গভীর ও ঐতিহ্যবাহী: প্রণয় ভার্মা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং দীর্ঘদিনের ঐতিহ্যের ওপর প্রতিষ্ঠিত।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাইকমিশনার জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ভারতীয় কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তের গণ্ডি পেরিয়ে সংস্কৃতির মাধ্যমে পারস্পরিক সংলাপ ও সম্প্রীতি জোরদার করা সম্ভব, যা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থায়ী সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনার দুই দিনব্যাপী চিত্রাঙ্কন কর্মশালা ‘সম্প্রীতি’র উদ্বোধন করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top