শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

“এত সুন্দর কেন!”—নিজেকে নিয়েই মজার স্বীকারোক্তি পূর্ণিমার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৩:৫৩

সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় ও চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের নানা মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সিমরা খান-এর সঞ্চালনায় এই আড্ডায় তিনি খোলামেলা কথাবার্তায় ভক্তদের মুগ্ধ করেন।

সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কী বলেন—এমন প্রশ্নের জবাবে হাস্যরসের সঙ্গে পূর্ণিমা বলেন, “এই যে এখন ঘুম থেকে উঠলাম, দেখলাম যে এত সুন্দর কেন? ভাল্লাগছে না আমার! আসলে এই টাইপ সবারই হওয়া উচিত।”

গ্ল্যামার ধরে রাখতে কঠোর ডায়েট করেন—এমন ধারণা অনেকের থাকলেও তা উড়িয়ে দিয়ে তিনি জানান, নিজের সৌন্দর্য ধরে রাখতে আলাদা করে বিশেষ কিছুই করেন না।

পুরো আলাপচারিতাজুড়ে তার দারুণ সেন্স অফ হিউমার নজর কেড়েছে। মজার ছলে তিনি বলেন, “ডক্টর বলেছে তুমি তাড়াতাড়ি জয়েন করো, আমাদের পেইন কিলার লাগবে না। আমি ওয়ার্ডে গিয়ে সবার পেইন কমিয়ে দিয়ে আসবো।”

ভক্তদের অদ্ভুত আচরণের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষায়, “কেউ আছে আবার পারমিশন ছাড়াই আমাকে চিমটি দিয়েছে। আমি বলছি—একি কেন? তারা বলে, না, দেখলাম মানুষটা সত্যি কি না, নাকি পুতুলের মতো!”

ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে পূর্ণিমা বলেন, বাসায় অতিথি এলে তার মা তাকে হারমোনিয়াম নিয়ে গান গাইতে বলতেন। “বেচারা গেস্টদের জোর করে পাঁচটা গান শোনাতে হতো। জানি না তারা টর্চার হতো কি না,”—হাসতে হাসতেই বলেন তিনি।

সব মিলিয়ে, প্রাণবন্ত কথাবার্তা আর রসবোধে ভরপুর এই আড্ডা ভক্তদের কাছে নতুনভাবে তুলে ধরেছে প্রিয় অভিনেত্রী পূর্ণিমাকে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top