নববর্ষ ১৪৩৩ উদযাপনে ঘরোয়া আয়োজনে মেতেছেন মেহজাবীন চৌধুরী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৭:১৬
বছর ঘুরে আবারও দুয়ারে বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরকে বরণ করে নিতে পয়লা বৈশাখের আগেই উৎসবের আমেজে মেতে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি পরিবারের সঙ্গে ঘরোয়া উদযাপনের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন, যা নেটিজেনদের নজর কাড়ে।
ছবিগুলোতে দেখা যায়, বৈশাখী সাজে পরিবারের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে অংশ নিয়েছেন মেহজাবীন। তার সঙ্গে ছিলেন ছোট বোন মাইলাইকা চৌধুরীও। ঘর সাজানো হয়েছিল রঙিন সূর্য, কাগজের ফুল, হাতপাখা ও ঘুড়ি দিয়ে; যেখানে লেখা ছিল ‘শুভ নববর্ষ ১৪৩৩’।
আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারেরও বাহারি আয়োজন। মাটির বাসনে পরিবেশন করা হয় ইলিশ ভাজা, নানা ধরনের ভর্তা ও অন্যান্য দেশীয় খাবার। পাশাপাশি ছোট পরিসরে সাংস্কৃতিক পরিবেশনায় হারমোনিয়াম ও তবলাও ব্যবহার করা হয়।
একটি ভিডিওতে মেহজাবীনকে লাল পেড়ে সাদা শাড়িতে দেখা যায়। হাতে লাল চুড়ি ও গলায় চোকার পরা এই লুকে তাকে স্নিগ্ধ ও প্রাণবন্ত দেখাচ্ছিল। ভিডিওতে তাকে নাচ ও ঘোরার মাধ্যমে বৈশাখী আমেজ উপভোগ করতে দেখা যায়।
তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশীয় সাজ ও পারিবারিক আয়োজনের প্রশংসা করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।