ধাপে ধাপে মাঠ ছাড়বে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৮:৫০
বিদ্যমান আইন অনুযায়ী মাঠে দায়িত্ব পালনরত সেনাবাহিনীকে ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান আইনি কাঠামোর আওতায় সেনাবাহিনী মাঠে কাজ করছে। তবে পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে তাদের প্রত্যাহার করা হবে।
তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে জঙ্গি ইস্যুকে ব্যবহার করে নানা সুবিধা নেওয়া হতো। বর্তমানে দেশে জঙ্গি তৎপরতা নেই। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো কিছু চরমপন্থি গোষ্ঠী থাকতে পারে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ বাহিনী জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।