মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

২৪ ঘণ্টার মধ্যে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের পাঁচটি বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং সময়ের সাথে সাথে দুর্বল হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং উপমহাদেশীয় উচ্চচাপের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকবে, দিনটিতে পশ্চিমাঞ্চলে সামান্য কমতে পারে, অন্যত্র তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে দিন এবং রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top