মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

তেজগাঁওয়ে পুলিশের অভিযানে মানবকঙ্কাল উদ্ধার, আটক চার সদস্য

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১১:৩৪

ছবি: সংগৃহীত

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের পরিচালিত অভিযানে এসব খুলি ও হাড় উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে চক্রটির চার সদস্যকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও বিভাগের পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

ঘটনার বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেখানে উদ্ধার হওয়া খুলি ও হাড়ের উৎস, চক্রটির কার্যক্রম এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top