নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই মাঠে জড়ো হন নিম্ন আয়ের মানুষ। তাদের অনেকের মুঠোফোনে ইতোমধ্যে সরকারি বার্তার মাধ্যমে অর্থ জমা হওয়ার তথ্য পৌঁছেছে।
ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তা পাওয়ার খবরে অনেকের চোখেমুখে আনন্দের ছাপ দেখা যায়। কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোর কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সকাল ১০টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।