মিরপুরে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবাহিনীর ২ সদস্যের মৃত্যু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১২:২৭
রাজধানীর মিরপুর- ২ নম্বর এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে মিরপুর থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
নিহতরা হলেন বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা ও শেখ রাকিবুজ্জামান।
আয়েশা সিদ্দিকা অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তার বাবা পেশায় অটোরিকশা চালক। অন্যদিকে শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।
বর্তমানে হাসপাতালে রয়েছেন আয়েশা সিদ্দিকা অন্যন্যার মামা। পরিবারের অন্যান্য সদস্যরা নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
আনুষ্ঠানিকতা শেষে বিমানবাহিনী নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।
এর আগে সোমবার দুপুরে রাজধানীর মিরপুর–২ এলাকায় ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।