হাম থেকে বাঁচতে যে বিষয় সচেতন হতে হবে
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১২:৩৫
ভাইরাল রোগ হামের প্রাদুর্ভাবে অকালে ঝরছে নিস্পাপ শিশুদের প্রাণ। মৃত্যুর সংখ্যা বাড়ছে, হাসপাতালে কাতরাচ্ছে শত শত শিশু।
সাধারণত দেশে হামের টিকা নয় মাসের বেশি বয়সী শিশুদের দেওয়া হয়। কিন্তু এবার আক্রান্ত এবং প্রাণ হারানো শিশুদের বড় অংশই নয় মাসের কম বয়সী। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, হঠাৎ কেন হাম তার চরিত্র পরিবর্তন করলো তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন।
হাম একটি উচ্চ সংক্রামক ভাইরাস। এর জীবাণু বাতাসে দুই ঘণ্টার বেশি বেঁচে থাকতে পারে এবং প্রতিজন রোগী অন্তত ১৮ থেকে ২০ জনকে সংক্রামিত করতে সক্ষম। তাই করোনা ভাইরাসের মতো পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্তদের সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আক্রান্ত শিশুদের স্কুলে না পাঠানোরও নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।
হাম আক্রান্তের লক্ষণ দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা আরও জোর দিয়েছেন, শুধু হামের টিকাই নয়, শিশুদের জন্য নির্ধারিত সকল টিকা যথাসময়ে দেওয়া প্রয়োজন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।