১৬ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫
একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও পরিবর্তনের ধারাবাহিকতাই ইতিহাস। সময়ের পরতে পরতে গড়ে ওঠা এসব ঘটনাপ্রবাহ আমাদের সামনে তুলে ধরে নতুন দিগন্ত, নতুন উপলব্ধি। পেছন ফিরে তাকালে দেখা যায়—আজকের এই দিনে জন্ম নিয়েছেন বহু গুণী মানুষ, আবার বিদায় নিয়েছেন ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ সোমবার, ১৬ ফেব্রুয়ারি দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলুন একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুর তালিকা।
উল্লেখযোগ্য ঘটনাবলি
-
১২৪৯ – ফ্রান্সের রাজা নবম লুই মোঙ্গল সাম্রাজ্যের খাগানের কাছে দূত পাঠান।
-
১৭০৪ – অবিভক্ত বাংলায় পুলিশি ব্যবস্থার প্রচলন শুরু।
-
১৮০৮ – ফ্রান্স স্পেন দখল করে।
-
১৮৬২ – মার্কিন গৃহযুদ্ধে জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট ডনেলসন দখল করেন।
-
১৮৭৩ – স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা।
-
১৯১৮ – লিথুনিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়।
-
১৯২৩ – ফারাও তুতানখামেনের সমাধি উন্মোচন।
-
১৯৩০ – প্রথম নাইলন উদ্ভাবন।
-
১৯৩৬ – স্পেনে বামপন্থি রিপাবলিকান সরকারের প্রতিষ্ঠা।
-
১৯৪৬ – জাতিসংঘে প্রথম ভেটো প্রয়োগ করে সাবেক সোভিয়েত ইউনিয়ন।
-
১৯৫৯ – ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।
-
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় সিঙ্গাপুর।
-
১৯৮৫ – হিজবুল্লাহ সংগঠনের আত্মপ্রকাশ।
-
২০০৫ – কিয়োটো প্রটোকল কার্যকর হয়।
আজকের দিনে জন্মগ্রহণ করেন
-
১৭৩২ – জর্জ ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট
-
১৮২২ – রাজেন্দ্রলাল মিত্র, আধুনিক ভারততত্ত্ববিদ
-
১৯২৭ – শহীদুল্লাহ কায়সার, কথাসাহিত্যিক ও বুদ্ধিজীবী
-
১৯৩৬ – রাজিয়া খান, বাংলাদেশি সাহিত্যিক
-
১৯৫৪ – মাইকেল হোল্ডিং, জ্যামাইকান কিংবদন্তি ক্রিকেটার
-
১৯৫৯ – জন ম্যাকেনরো, মার্কিন টেনিস তারকা
-
১৯৮৮ – ডেনিলসন, ব্রাজিলীয় ফুটবলার
আজকের দিনে যাঁরা মৃত্যুবরণ করেন
-
১৪৫৯ – আকশামসাদ্দিন, উসমানীয় পণ্ডিত ও সুফি
-
১৮৯৯ – ফেলিক্স ফাওরি, ফ্রান্সের রাষ্ট্রপতি
-
১৯৪৪ – দাদাসাহেব ফালকে, ভারতীয় চলচ্চিত্রের জনক
-
১৯৫৬ – মেঘনাদ সাহা, প্রখ্যাত বাঙালি পদার্থবিদ
-
১৯৮৪ – এম. এ. জি. ওসমানী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
-
১৯৯৯ – কাজী আরেফ আহমেদ, মুক্তিযুদ্ধের সংগঠক
-
২০১৬ – বুত্রোস বুত্রোস গালি, জাতিসংঘের ৬ষ্ঠ মহাসচিব
-
২০২৩ – তুলসীদাস বলরাম, ভারতীয় ফুটবল তারকা
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।