এবার বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩
শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। দেশভিত্তিক চাঁদ দেখার ওপর নির্ভর করে কোনো দেশে রোজা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। ভৌগোলিক অবস্থান ও ঋতুর পার্থক্যের কারণে বিশ্বের সব দেশে রোজার সময় একরকম নয়।
বিশেষজ্ঞদের মতে, বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে রোজার সময় তুলনামূলক কম হয়। আর উত্তর ও দক্ষিণ অক্ষাংশের দেশগুলোতে ঋতুভেদে রোজার সময় ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে। উদাহরণস্বরূপ, সৌদি আরব ও কাতারে এ বছর গড়ে প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা রোজা রাখতে হবে।
যেসব দেশে সূর্য দীর্ঘ সময় অস্ত যায় না—যেমন গ্রিনল্যান্ড ও আলাস্কার কিছু অঞ্চল—সেখানে মুসলমানরা সাধারণত মক্কা বা সৌদি আরবের সময় অনুসরণ করে রোজা পালন করেন।
উত্তর গোলার্ধে শীতের শেষ ও বসন্তের শুরুতে দিনের দৈর্ঘ্য তুলনামূলক কম থাকে। বাংলাদেশের মতো দেশগুলোতে রমজানের শুরুতে রোজার সময় কম হলেও মাসের শেষ দিকে দিনের দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে রোজার সময়ও বাড়ে।
অন্যদিকে, দক্ষিণ গোলার্ধের দেশগুলো—যেমন চিলি, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা—তে রমজানের শুরুতে রোজার সময় বেশি থাকে এবং মাসের শেষ দিকে ধীরে ধীরে কমে আসে।
ঢাকা (বাংলাদেশ)
-
প্রথম রোজা: ১২ ঘণ্টা ৪৩ মিনিট
-
শেষ রোজা: ১৩ ঘণ্টা ২৩ মিনিট
নয়াদিল্লি (ভারত)
-
প্রথম রোজা: ১২ ঘণ্টা ৩৮ মিনিট
-
শেষ রোজা: ১৩ ঘণ্টা ২৬ মিনিট
ইসলামাবাদ (পাকিস্তান)
-
প্রথম রোজা: ১২ ঘণ্টা ২৯ মিনিট
-
শেষ রোজা: ১৩ ঘণ্টা ২৯ মিনিট
কুয়ালালামপুর (মালয়েশিয়া)
-
প্রথম রোজা: ১৩ ঘণ্টা ১১ মিনিট
-
শেষ রোজা: ১৩ ঘণ্টা ১৫ মিনিট
কলম্বো (শ্রীলঙ্কা)
-
প্রথম রোজা: ১৩ ঘণ্টা ৬ মিনিট
-
শেষ রোজা: ১৩ ঘণ্টা ১৬ মিনিট
ব্যাংকক (থাইল্যান্ড)
-
প্রথম রোজা: ১২ ঘণ্টা ৫৬ মিনিট
-
শেষ রোজা: ১৩ ঘণ্টা ১৭ মিনিট
রিয়াদ (সৌদি আরব)
-
প্রথম রোজা: ১২ ঘণ্টা ৪৪ মিনিট
-
শেষ রোজা: ১৩ ঘণ্টা ২৪ মিনিট
দোহা (কাতার)
-
প্রথম রোজা: ১২ ঘণ্টা ৪৩ মিনিট
-
শেষ রোজা: ১৩ ঘণ্টা ২৪ মিনিট
দুবাই (সংযুক্ত আরব আমিরাত)
-
প্রথম রোজা: ১২ ঘণ্টা ৪৩ মিনিট
-
শেষ রোজা: ১৩ ঘণ্টা ২৪ মিনিট
লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)
-
প্রথম রোজা: ১২ ঘণ্টা ১৫ মিনিট
-
শেষ রোজা: ১৩ ঘণ্টা ১৪ মিনিট
জুরিখ (সুইজারল্যান্ড)
-
প্রথম রোজা: ১২ ঘণ্টা ১১ মিনিট
-
শেষ রোজা: ১৩ ঘণ্টা ৫০ মিনিট
রোম (ইতালি)
-
প্রথম রোজা: ১২ ঘণ্টা ১৯ মিনিট
-
শেষ রোজা: ১৩ ঘণ্টা ৪০ মিনিট
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।