বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবদুল আউয়াল মিন্টু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। পরে বিকেলে বাণিজ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।
শিক্ষাজীবনে আবদুল আউয়াল মিন্টু ১৯৬৪ সালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে ১৯৬৮ সালে বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৭৩ সালে মেরিন ট্রান্সপোর্টেশনে উচ্চতর ডিগ্রি এবং ১৯৭৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
দলীয় ও ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেশের আমদানি-রপ্তানি, শিল্প ও বাণিজ্য খাতকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।