শাড়ি পরে বাবার শপথপাঠ অনুষ্ঠানে হাজির জাইমা রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৪
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে জুবাইদা রহমান হালকা গোলাপি রঙের সালোয়ার-কামিজ পরে অংশ নেন। আর জাইমা রহমান নীল শাড়িতে উপস্থিত হয়ে সবার নজর কাড়েন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল হিসেবে বিএনপির এমপিরাই প্রথমে শপথগ্রহণ করেন। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে পুরো আয়োজন উপভোগ করেন তারেক রহমানের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের ২১২ জন, জামায়াত ঐক্যের ৭৭ জন, সাতজন স্বতন্ত্র এবং ইসলামী আন্দোলনের একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।